আন্তর্জাতিক
বাবরি মসজিদ রায়: রিভিউ চাইল না সুন্নি ওয়াকফ বোর্ড
ভারতে আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শনিবার এই মামলার রায় দেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আর এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে নিজেদের জয় হিসেবেই দেখছে হিন্দু সম্প্রদায়। অন্যদিকে, মুসলিমদের একাংশ সুপ্রিম নির্দেশে একেবারেই সন্তুষ্ট নয়।
এই মামলার রায়ে স্বাভাবিকভাবেই খুব একটা সন্তুষ্ট হয়নি সুন্নি ওয়াকফ বোর্ডও। যদিও শান্তি বজায় রাখার কথা জানিয়েছেন তারা। রায় ঘোষণার পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জানান, তারা রিভিউ চাইবেন কিনা, তা আলোচনা করে ঠিক করা হবে। অবশেষে শনিবার বিকেলে সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়ে দিল, তারা কোনো রিভিউ চাইবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিলেন তারা।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের জমি পাচ্ছে হিন্দুরাই, তৈরি হবে রাম মন্দির। অন্যদিকে, অযোধ্যায় পাঁচ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। সেখানে তৈরি হতে পারে মসজিদ। তবে সেই জমি কোথায়, তা জানানো হয়নি।
রায় ঘোষণার পর, টুইট করেন ভারতের নরেন্দ্র মোদি। তিনি লেখেন, সুপ্রিম কোর্টের রায় কারো হার বা জিত নয়। রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, আমাদের দেশভক্তির ওপর জোর দেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন