আন্তর্জাতিক

ভারতে গ্যাসের দাম কমেছে

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ইং ০৫:৪৬
NewsRoom

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল ভারতে রান্নার এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভর্তুকিহীন এলপিইজি রান্নার গ্যাসের দাম ১০০ রুপি ৫০ পয়সা কমানো হয়েছে। 

১ জুলাই থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে ৬৬২ রুপি। আর ভর্তুকিযুক্ত গ্যাসের সিলিন্ডার দাম পড়বে ৪৯৪ রুপি ৩৫ পয়সা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে গত মাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিলো সিলিন্ডার প্রতি ২৫ রুপি। ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিলো ৭৬৩ রুপি ৫০ পয়সা৷ 

ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪ দশমিক ২ কেজি এলপি গ্যাস থাকে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে। এর ফলে নতুন দাম হয়েছে ১ হাজার ১৮৮ রুপি ৫০ পয়সা।

ভারতে গ্যাসের মূল্য কমানোর ক্ষেত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম কমা এবং ডলারের সঙ্গে রুপির মূল্য সমন্বয়ের কারণে দাম কমানো হয়েছে।

উল্লেখ, এদিকে একই সময় আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানির খরচ বেশি হওয়ার কারণে রোববার (৩০ জুন) বাংলাদেশে গ্যাসের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ইং ০৫:৪৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd