বিনোদন টেলিভিশন

প্রথমবারের মতো বিচারকের অভিজ্ঞতায় তানজীব সারোয়ার

রুবায়েত ইসলাম
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ইং ০৪:১০
NewsRoom

মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার পর এই প্রথম আয়োজন করা হয়েছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ নামের আরেকটি সুন্দরী প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার হোটেল ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট -এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

'মিসেস ইউনিভার্স বাংলাদেশ' অনুষ্ঠানে প্রথমবারের মতো বিচারক হওয়ার অভিজ্ঞতা অর্জন করেন তানজীব সারোয়ার। এছাড়াও বিচারকের তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী জাহারা মিতু ও এমডি ফারুখ।

অনুষ্ঠানের এই পর্বে মোট ৪০ জন নারী প্রতিযোগী ছিলেন। তাদের মধ্যে থেকে মোট ১৬ জনকে বাছাই করা হয় । 

তানজীব জানায়, প্রথমবার এমন অভিজ্ঞতা সত্যি অনেক ভাললাগার মত। আর আমার বন্ধু জাহারা এবং সাথে প্রিয় দুই জন মানুষকে সাথে নিয়ে সেরা ১৬ প্রতিযোগী বাছাই করতে পেরেছি এতেই খুব ভালো লাগছে। আর সব চেয়ে বড় ব্যাপার বিচারক এর চেয়ারে বসা যেমন কঠিন তেমন কঠিন খুঁজে বের করা আসল প্রতিযোগী, আর আমি সেটাই চেষ্টা করেছি।

প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডট কম জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ অংশ নেয়ার জন্য আবেদন গ্রহণ করা হয়। সেখানে প্রায় আট হাজারের বেশি নারী আবেদন করেন। তাদের মধ্যে ছবি ও বায়োডাটা দেখে ৫০০ প্রতিযোগী বাছাই করা হয়। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রাথমিক অডিশন।

৩০ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনের মূল প্রতিযোগিতায়।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

রুবায়েত ইসলাম মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ইং ০৪:১০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd