বিনোদন

জন্মোৎসব থেকে বিরত থাকবেন জেমস

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ইং ০২:০১
NewsRoom

বছর ঘুরে ফিরে এলো সেই অক্টোবর। গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা-সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার এই মাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন।

২ অক্টোবর তরুণ প্রজন্মকে মাতিয়ে রাখা দেশের অন্যতম সেরা এই ব্যান্ড তারকার জন্মদিন। প্রতিবছর বিশেষ এই দিনে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছা-ভালোবাসা আর উপহার পাওয়ার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন জেমস। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ভক্ত-অনুরাগীরা তার জন্মদিনটি মহাসমারোহে পালন করে থাকেন। এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা-শুভকামনা-শ্রদ্ধা-ভালোবাসার জোয়ারে ভাসতে থাকেন গুরু’খ্যাত ব্যান্ডসংগীতের এই মহাতারকা।

জেমসসেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগী, গানগাগল ও সংগীতসংশ্লিষ্টদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন জেমস। তবে এবার জন্মোৎসব পালন থেকে বিরত থাকছেন তিনি। কারণ এই মাসেই দীর্ঘদিনের সংগীতযাত্রার সফরসঙ্গী আইয়ুব বাচ্চুর চলে যাওয়া। তাই তার জন্মদিনে নেই কোনো আয়োজন। দিনটি আইয়ুব বাচ্চুকে স্মরণের মধ্য দিয়েই কাটাবেন তিনি।

বাংলাদেশের ব্যান্ডসংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি জেমস। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ দিয়েছেন নিজের জাত প্রতিভার। যতোই দিন যাচ্ছে ততোই তার জনপ্রিয়তা বাড়ছে। এ কারণেই হয়তো চোখ বন্ধ করেই তাকে রিয়েল রকস্টার বলা যায়।

জেমসজেমসের ব্যান্ড (ফিলিংস ও নগরবাউল) থেকে প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে- ‘স্টেশন রোড’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’ ও ‘দুষ্ট ছেলের দল’। তার একক কণ্ঠের অ্যালবামের মধ্যে রয়েছে- ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’ ইত্যাদি।

বলিউডে গাওয়া জেমসের গানের মধ্যে রয়েছে ‘ভিগি ভিগি (গ্যাংস্টার)’, ‘চল চলে (ও লামহে)’, ‘আলবিদা (রিপ্রাইস)’, ‘রিশতে (লাইফ ইন এ মেন্ট্রো)’, ‘বেবাসি (ওয়ার্নিং থ্রিডি)’।

সংগীতে অবদানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ‘সিটিসেল-চ্যানেলে আই মিউজিক অ্যাওয়ার্ডস’সহ দেশি-বিদেশের আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ইং ০২:০১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd