বিনোদন সংগীত
ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর
বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। গত শনিবার থেকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘কিশোর ভাইয়ের শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন। সেই রিপোর্ট অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু হয়েছে।’
সাইদ আরো বলেন, ‘তাঁর কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল বেশ কিছুদিন ধরেই। যে কারণে তাঁর ওজনও কমে যাচ্ছিল। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে যাচ্ছিল। প্রায় প্রতিদিন তাঁর জ্বর আসছে।‘
এর আগে গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
অন্যদিকে চিত্রনায়ক ওমর সানীও এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। গতকাল রোববার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। কেমো শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন।
ওমর সানীও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘সিঙ্গাপুরে আসলাম দাদার সঙ্গে দেখা হবে না, এন্ড্রু কিশোর। উনি অনেক কথা বললেন, পরে বলব। উনার কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে, আর তিন মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে আসুন দাদা।’

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন