শিক্ষা
মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংকটে চলতি শিক্ষাবর্ষ আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে।
চলতি শিক্ষাবর্ষ বর্তমান সংকট পুষিয়ে নিতে আগামী মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে জানিয়েছেন তিনি। শিক্ষাবর্ষের ছুটি কমিয়ে শ্রেণি ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে বয়স ও শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীর জ্ঞানার্জন ও দক্ষতা অর্জনের দিকটি আপস করা হবে এবং যতটুকু না পড়ালে পরবর্তী ক্লাসে ওঠা সম্ভব না হয় সেটিকে গুরুত্ব দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিধির বক্তব্যে শনিবার এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত এক অনলাইন সেমিনারে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান করোনা পরিস্থিতির মধ্যে খুলে আমরা কোটি কোটি শিক্ষার্থী ও তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ খোলা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হবে তা পুষিয়ে নিতে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন সেমিনারে ইরাব যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দফতর সম্পাদক এম এইচ রবিন, সাংবাদিক মহিউদ্দিন জুয়েল ও তানিয়া আক্তার অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত জানান ইরাব সাধারণ সম্পাদক নিজামুল হক। সাবেক সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজের সঞ্চালনায় ইরাব কোষাধ্যক্ষ শরিফুল আলম সুমন এতে ধারণাপত্র উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন