বাংলাদেশ
বাংলাদেশ থেকে এবার কেউ হজে যেতে পারছেন না
বৈশ্বিক মহামারি করোনার কারণে এ বছর সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বাইরের দেশের হজযাত্রীদের সে দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে নিবন্ধন করা ৬১ হাজার মুসল্লি হজে যেতে পারছেন না।
তবে এখন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে, না অন্য কিছু করা হবে, সেটি ঠিক করতে বুধবার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা ডেকেছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার সৌদি সরকারের এক ঘোষণায় বলা হয়, শুধু সৌদি আরবে বসবাসরতরাই এবারের হজে অংশ নিতে পারবেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন