বাংলাদেশ বিবিধ

কামাল লোহানী মারা গেছেন

নিউজরুম ডেস্ক
শনিবার, ২০ জুন ২০২০ ইং ১৬:৫০
NewsRoom

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টার পরে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তাঁর মেয়ে ঊর্মি লোহানী গতকাল শুক্রবার জানান কামাল লোহানীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও কামাল লোহানী হৃদ‌রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন।

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল কোভিড টেস্টের রিপোর্টে কামাল লোহানীর কোভিড-১৯ পজিটিভ বলা হয়েছে। এ পরিস্থিতিতে প্রথমে কামাল লোহানীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁর পরিবার। কিন্তু সেখানে কোনো সিট পাওয়া যায়নি বলে গতকাল জানিয়েছিলেন ঊর্মি লোহানী।

কর্মজীবনে দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন কামাল লোহানী। পরবর্তীতে আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা কামাল লোহানী দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এই গুণী ব্যক্তিত্ব উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শনিবার, ২০ জুন ২০২০ ইং ১৬:৫০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd