বাংলাদেশ জাতীয়
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮২৮, মৃত্যু ছাড়াল ৮০০
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত আরও ৩০ জন মারা গেছেন।
এ নিয়ে দেশে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হল। আর শনাক্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ৮২৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। আর মারা যান আরও ৩০ জন।
নতুন করে যারা মারা গেছেন তাদের ২৩ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচে বেশি ১২ জন মারা যান। এছাড়া ঢাকা বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।
মারা যাওয়া রোগীদের মধ্যে- বয়সের দিক থেকে ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ৬ জন, সত্তরোর্ধ্ব ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০৪ জনে। এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবারের (৪ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১ দিনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা সংক্রমিত রোগী পাওয়া যায় ২৪২৩ জন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন