বাংলাদেশ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ইং ০৩:১৯
NewsRoom

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৬৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জনে।

আজ বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১ টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ইং ০৩:১৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd