বাংলাদেশ জাতীয়

কোভিড-১৯

আরও ২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই: আইইডিসিআর

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ইং ০২:১৪
NewsRoom

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন করে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে ৩৭৩ জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে ২৯৫ জনকে ছেড়ে দেয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৬ জন। মারা গেছেন ৬ জন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ইং ০২:১৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd