বাংলাদেশ জাতীয়

কোভিড-১৯

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

নিউজরুম ডেস্ক
বুধবার, ১ এপ্রিল ২০২০ ইং ২১:২৭
NewsRoom

মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন পহেলা বৈশাখের সব ধরণের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জনসমাগম এড়িয়ে ডিজটাল মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।

পরে ছায়ানট থেকেও এবারের আয়োজন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই রমনা বটমূলে এবার বর্ষবরণের অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি জানান, বর্ষবরণ অনুষ্ঠানের বাজেট দিয়ে এই বছর ছায়ানট ত্রাণ বিতরণ করবে দুস্থদের মাঝে। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ছায়ানট।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ১ এপ্রিল ২০২০ ইং ২১:২৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd