বাংলাদেশ অপরাধ
টাঙ্গাইলে ধর্ষণের শিকার অন্ধ বৃদ্ধা
প্রতীকী ছবি
শত বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। ওই কিশোরকে গতকাল মঙ্গলবার রাত থেকে খুঁজছে পুলিশ।
মঙ্গলবারই সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ওই কিশোর বৃদ্ধার ঘরে ঢুকে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করেছে বলে জানা গেছে।
এলাকার কয়েকজন জানায়, অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তাদের কাছে ঘটনাটি বলেছেন ওই বৃদ্ধা। এসময় ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি।
তারা আরও জানান, ধর্ষণের সময় ওই কিশোরকে তিনি (বৃদ্ধা) বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দাও। আমি রোজা রেখেছি।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কিশোর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ওই বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
/কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন