বাংলাদেশ অপরাধ
সাবেক আ.লীগ নেতার বাড়িতে ২৬.৫৫ কোটি টাকা, ১ কেজি সোনা উদ্ধার
সিআইডির হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে পুরান ঢাকার ওয়ারীর লালমোহন স্ট্রিটের একটি ছয়তলা বাড়ির নিচতলায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
সরোয়ার আলম জানান, নিচতলার দুটি রুমে এসব টাকা ট্র্যাংক, সিন্দুকসহ বিভিন্ন স্থানে সুন্দর করে থরে থরে সাজানো ছিল।
দুপুর একটার দিকে অভিযান শেষ হয়। এরপর র্যাব-৩ এর কমান্ডিং অফিসার রাকিবুল হাসান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, অভিযানকালে নগদ টাকা, এফডিআর, সোনার গয়না ও ক্যাসিনো সরঞ্জামের পাশাপাশি ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিংগিত, ৫ হাজার ৩৫০ ভারতীয় রুপি, ১ হাজার ১৯৫ চাইনিজ ইয়ান, ১১ হাজার ৫৬০ থাই বাথ, সংযুক্ত আরব আমিরাতের ১০০ দিরহাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এই সহোদর আলোচনায় আসেন। শুরু থেকেই তারা পলাতক ছিলেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন