বাংলাদেশ জাতীয়
চীন থেকে ফেরা ৩৬১ জনকে রাখা হবে হজ ক্যাম্পে
সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত ৫ হাজার বাংলাদেশিদের যারা দেশে আসতে চেয়েছেন, তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তাদের আনতে আজ উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। শুক্রবার চীন থেকে দেশে আসছেন মোট ৩৬১ জন। তাদের মধ্যে ১৮ শিশু ও শিক্ষার্থীসহ মোট ১৯ পরিবারের সদস্য রয়েছেন।
এদিকে দেশে আনার পর প্রাথমিকভাবে ১৪দিন তাদের ঢাকার আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের পর্যবেক্ষণের জন্য আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন