বাংলাদেশ জাতীয়

সাকিবের জন্য রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজরুম ডেস্ক
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ইং ০৪:২৯
NewsRoom

ক্রীড়ামোদী হিসেবে বরাবরই জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসেন ক্রিকেটারদেরও। ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখেন ক্রিকেটারদের পরিবারেরও। 

যার সবশেষ নজির দেখা গেল আজ (রোববার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের বাসায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের প্রোফাইলে এটি জানিয়েছেন খোদ সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। তার মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবার রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।

খাবারের ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রান্না করা পোলাও, রোস্টসহ রসগোল্লা, গুড়ের সন্দেশ, ছানা ও শীতের পিঠা পাঠিয়েছেন সাকিব দম্পতির জন্য। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে সাকিব ও শিশির দুজনই আপ্লুত।

নিজের ফেসবুক পেজে খাবারের ছবিগুলো আপলোড করে সাকিব লিখেছেন, ‘এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সম্ভবত আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই নির্বাক। তার নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। তিনি আজ সকালে খাবারগুলো রান্না করে আমার বাসায় পাঠিয়েছেন।’

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ইং ০৪:২৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd