বাংলাদেশ অপরাধ

ময়মনসিংহে বোমা সন্দেহে ঘিরে রাখা ‘লাগেজ’ থেকে খণ্ডিত লাশ উদ্ধার

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ইং ০১:৫৭
NewsRoom

ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজ থেকে এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকালে নগরীর পাটগুদাম ব্রিজের কাছ লাশটি উদ্ধার করেছে। 

ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে লাগেজ থেকে লাশ উদ্ধার করে। যুবকের বয়স হবে আনুমানিক ২৫-৩০ বছরের মধ্যে।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে রবিবার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কর্মরত ট্রাফিক পুলিশের এক সদস্যকে জানায়। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি। গতরাত থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‍্যাব। সেই সাথে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। 

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে লাগেজ থেকে লাশ উদ্ধার করে। এটি ঠাণ্ডা মাথার খুন। হত্যাকারীকে ধরার জন্য পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ইং ০১:৫৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd