বাংলাদেশ জাতীয়

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ইং ০৫:৩৫
NewsRoom

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি পৌঁছেছেন। সেখানে শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে হোটেল তাজমহলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

এর আগে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল সোয়া আটটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা তার প্রথম ভারত সফরে ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। তিনি একই দিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরকালীন আবাসে সাক্ষাৎ করবেন।
 
আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ইং ০৫:৩৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd