বাংলাদেশ জাতীয়

ঢাকায় ভারতের নৌবাহিনী প্রধান

নিউজরুম ডেস্ক
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:০৭
NewsRoom

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং সফরে ঢাকায় এসেছেন। গতকাল শনিবার থেকে শুরু হওয়া চার দিনের এই সফর চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সফরে তার সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন।

রোববার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর ‍খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।

নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের বিভিন্ন নেভাল স্টেশন এবং নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু ইত্যাদি পরিদর্শন করবেন। অ্যাডমিরাল বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:০৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd