বাংলাদেশ রাজনীতি

ফেসবুক স্ট্যাটাস: আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৩৫
NewsRoom

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হয়েছে গোলাম রাব্বানীকে। পদ হারানোর পর তাকে আর গণমাধ্যমের সামনে আসতে দেখা যায়নি।

সবশেষ সোমবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন।

গোলাম রাব্বানী লিখেন, ‘মমতাময়ী নেত্রী, আপনার মনে কষ্ট দিয়েছি, আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। প্রিয় অগ্রজ ও অনুজ, আপনাদের প্রত্যাশা-প্রাপ্তির পুরো মেলবন্ধন ঘটাতে পারিনি বলে আপনাদের কাছেও ক্ষমাপ্রার্থী।’

আরো লিখেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, স্বেচ্ছায়-সজ্ঞানে আবেগ-ভালোবাসার এই প্রাণের সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী 'গর্হিত কোন অপরাধ' করিনি। আনীত অভিযোগের কতটা ষড়যন্ত্রমূলক আর অতিরঞ্জিত, সময় ঠিক বলে দেবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লিখেন, ‘প্রাণপ্রিয় আপা, আপনি আদর্শিক পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য তনায়া, ১৮ কোটি মানুষের আশার বাতিঘর। আপনার দিগন্ত বিস্তৃত স্নেহের আঁচল, এক কোণে যেন ঠাঁই পাই। আপনার ক্ষমা এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাকিটা জীবন চলতে চাই।’

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৩৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd