বাংলাদেশ রাজনীতি
ছাত্রলীগের কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য মধুর ক্যানটিনে সাংবাদিকদের মুখোমুখি।
ছাত্রলীগ কোনো অন্যায়কারী, চাঁদাবাজ, টেন্ডারবাজকে প্রশ্রয় দেবে না। কেউ চাঁদাবাজি করে ছাত্রলীগের দুর্নাম করছেন, এমন প্রমাণ পাওয়া গেলে তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সাম্প্রতিক নানা নেতিবাচক কর্মকাণ্ডের কারণে গতকাল শনিবার বাদ দেওয়া হয়। গতকাল রাতেই তাঁদের পরিবর্তে জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খানকে ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আজ রোববার দুপুরে দায়িত্বভার গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন।
সাংবাদিকদের আল নাহিয়ান খান বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা আমাদের ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন। এই মুহূর্তে এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা মনে করি, যত চ্যালেঞ্জই আসুক, সব মোকাবিলা করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে আমরা এগিয়ে নিয়ে যাব’।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যেভাবে দিকনির্দেশনা দেবেন, সেভাবেই আমরা চলব। যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করব। অন্য যেসব বিষয় আছে, সেগুলো আওয়ামী লীগের প্রবীণ নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে করব।’
আল নাহিয়ান খান আরও বলেন, ‘ছাত্রলীগকে পরিচালনা করতে হলে অবশ্যই কর্মপরিকল্পনা থাকতে হবে। আমরা বসে সার্বিক একটা পরিকল্পনা করব, ছক আঁকব ৷ সেই ছক অনুযায়ী বাকি যে ১০ মাস সময় আছে, আমাদের যেসব কমিটি বিলুপ্ত হয়েছে বা যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো বিলুপ্ত করে সুন্দর ও যুগোপযোগী ছাত্রলীগ গড়ে তুলব ৷ কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ থেকে কিছুদিন ধরে রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে কমিশন দাবি, টাকার বিনিময়ে কমিটিতে পদ দেওয়া, অবৈধভাবে ক্ষমতা প্রদর্শনসহ নানা অভিযোগ সামনে আসে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় ৭ সেপ্টেম্বর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
গতকাল গণভবনে ছাত্রলীগের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়টি উল্লেখ করে দলের সভাপতি শেখ হাসিনা দুই শীর্ষ নেতাকে বাদ দেওয়ার কথা বলেন। এ সময় তিনি তাঁদের পদত্যাগ করার নির্দেশনা দেন। পাশাপাশি আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন। সম্মেলনের মাধ্যমে তাঁরা যাতে পরবর্তী নেতৃত্ব ঠিক করেন, সে কথাও জানান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন