বাংলাদেশ অপরাধ

রাজবাড়ীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজরুম ডেস্ক
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:২২
NewsRoom

দুর্বৃত্তরা রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী ল‌ীগের সাধারণ সম্পাদক শওকত আলী মণ্ডলকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৌরাট ইউনিয়নের বাগদুল গ্রামের নজির মণ্ডলের ছেলে নিহত শওকত আলী।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাগদুল বাজারে মুখে কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত মেম্বার শওকত আলীর ওপর হামলা করে পিটিয়ে আহত করে বলে জানিয়েছেন মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কেসমত। আতঙ্ক সৃষ্টি করতে এ সময় বোমা বিস্ফোরণও ঘটানো হয়। স্থানীয়রা পরে আহত অবস্থায় শওকতকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেম্বার শওকত আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না বলে জানিয়েছেন মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:২২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd