বাংলাদেশ জাতীয়
টানা চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচিতে বিআরডিবি'র কর্মীরা
চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান কর্মসুচী পালন করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র কর্মীরা। টানা চতুর্থ দিনের মতো বুধবার(৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের বিআরডিবি’র কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা বলেন, দীর্ঘদিন চাকরি করার পরেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। দেওয়া হয়নি নিয়মিত বেতন-ভাতা। আর এতে করে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের।
আন্দোলনকারীরা জানান, বার বার আশ্বাস দিলেও এ বিষয়ে যথোপযুক্ত গুরুত্ব দিচ্ছেন না সংশ্লিষ্টরা। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এ টানা কর্মসূচি। সাংবাদিকদের সাথে কথা হলে এসব তথ্য জানান তারা।
এতে নেতৃত্ব দেন পল্লী উন্নয়ন ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও শারমিন সুলতানা।
মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাদের দাবি, বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রকল্পকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর ঘোষণা করে অতি শীঘ্রই এ প্রকল্পের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হোক।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন