বাংলাদেশ জাতীয়

ঝড়ের আশঙ্কা

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা

নিউজরুম ডেস্ক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:০২
NewsRoom

সব সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়ার শঙ্কায় আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে বলে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানিয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক বার্তায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদফতর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ২৩:০২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd