বাংলাদেশ রাজনীতি
উপনির্বাচনে বাবার আসনে লড়বেন এরশাদ পুত্র
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নির্বাচন করার জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যনের কার্যালয় থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলের মনোনয়ন সংগ্রহ করেন সাদ।
উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নিয়ে এরশাদের মৃত্যুর পর থেকেই তার আসনে জল্পনা-কল্পনা শুরু হয়। এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও এর মধ্যে জানান, বাবার আসনে লড়তে আগ্রহী সাদ। তাকে ঘিরেও ছিল গুঞ্জন।
এদিকে রংপুর-৩ আসনের উপনির্বাচনের অংশ নিতে সোমবার পর্যন্ত জাপার যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
অপরদিকে দলের যুগ্ম মহাসচিবের পাশাপাশি রংপুর মহানগর জাতীয় পার্টিরও সাধারণ সম্পাদক এস এম ইয়াসির এরশাদকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে নেতাদের তোপের মুখে পড়েছেন।
উপনির্বাচনে জাপার দলীয় মনোনয়নপত্রের মূল্য ১৫ হাজার টাকা। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। শুক্রবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে।
জাতীয় পার্টি দলের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ও প্রার্থী চূড়ান্তকরণে ১১ সদস্যবিশিষ্ট এক কমিটিও গঠন করেছে।
আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে ভোটগ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তার কাছে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন