বাংলাদেশ জেলা
একই রশিতে প্রেমিক যুগলের ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় নওগাঁর পত্নীতলা উপজেলায় একই রশিতে প্রেমিক যুগল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার গোপিনগর আদিবাসীয় পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার একই গ্রামের সুদিসের ছেলে জয় (১৭) এবং ফ্রানসিসের মেয়ে কাজলী মূর্ম।
স্থানীয়রা জানান, জয় ও কাজলী মূর্মর দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। তবে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নেয়নি।
শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন জয় ও কাজলী বাড়ির পাশে ঈদগাহ মাঠের একটি গাছের সঙ্গে একই রশির দুই প্রান্তে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন