বাংলাদেশ দুর্ঘটনা

ফরিদপুর সেতুতে বাস দুর্ঘটনা, নিহত ৮

নিউজরুম ডেস্ক
রবিবার, ২৫ আগষ্ট ২০১৯ ইং ০৪:৩৮
NewsRoom

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে আটজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম জানান, শনিবার বেলা আড়াইটার দিকে ধুলদি এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন হাবিবুর রহমান ও ফারুক হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ। নিহত অন্য ছয়জনের মধ্যে তিনজন পুরুষ আর তিনজন নারী।

ওসি নাছিম বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর ছয় যাত্রী নিহত হন।

এছাড়া হাসপাতালে নেওয়া হলে সেখান আরও দুইজন মারা যান বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দার।

তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুঘটনার খরব পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশসহ এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক রবিবার, ২৫ আগষ্ট ২০১৯ ইং ০৪:৩৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd