বাংলাদেশ দুর্ঘটনা
ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালান্দর চৌধুরীহাট ডেনিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও কলেজপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা বাবুল। তাৎক্ষণিকভাবে বাসচালকসহ আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদা রহমান জানান, সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালান্দর চৌধুরীহাট ডেনিস এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন