বাংলাদেশ অপরাধ

চিরকুটে বিচার দাবি করে আত্মহত্যা

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৯ আগষ্ট ২০১৯ ইং ২০:৩৩
NewsRoom

স্বর্ণা আক্তার

বুধবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরযমুনা গ্রামের দশম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার বখাটেদের ক্রমাগত উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় খালগোড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার  ছিল। স্বর্ণার কক্ষ থেকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্বর্ণার বাবা নাসির উদ্দিন সিকদারের ভাষ্যমতে, স্বর্ণা রোজ বিকেলে বাড়ির পাশে রাজার এলাকায় শিক্ষকের কাছে পড়তে যেত। যাওয়া-আসার পথে প্রায়ই বখাটেরা তাকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে স্বর্ণার অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। এ হুমকিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে স্বর্ণা। আত্মহত্যার আগের দিন মঙ্গলবার স্বর্ণা বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে তার মা কী ঘটেছে জানতে চান। মায়ের কাছে কান্নাকাটি করে স্বর্ণা জানায়, বখাটেরা অশ্লীল ছবি তৈরি করে ছড়িয়ে দিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। পরদিন ভোরে স্বর্ণার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 
স্বর্ণার লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে চার বখাটের কার্যকলাপ উল্লেখ করে শাস্তি দাবি করা হয়েছে।

এ ঘটনায় বাবা নাসির উদ্দিন সিকদার বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেছেন। মামলায় উপজেলার সেনের হাওলা গ্রামের সবুজ আকনের ছেলে হৃদয় আকন (১৯), চরযমুনা গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে লিমন হাওলাদার (২২), সেনের হাওলা গ্রামের খালেক মৃধার ছেলে অন্তর মৃধা (১৯) ও চর কানকুনি গ্রামের ইউনুস জোমাদ্দারের ছেলে রাহাত জোমাদ্দার (২১)। অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

স্বর্ণার চিরকুট পাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৯ আগষ্ট ২০১৯ ইং ২০:৩৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd