বাংলাদেশ জাতীয়

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন 

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৯ আগষ্ট ২০১৯ ইং ০৭:১৭
NewsRoom

যুক্তরাজ্যে সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৯ আগষ্ট ২০১৯ ইং ০৭:১৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd