বাংলাদেশ জেলা

টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ইং ০৯:০৪
NewsRoom

নিহত আবদুস সামাদ

টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আবদুস সামাদের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ৩ দিন পর সোমবার (১৫ জুলাই) দুপুরে নিখোঁজ ওই কিশোরের লাশ সুরমা নদীতে ভেসে উঠে।

খবর পেয়ে বিশ্বনাথের লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

নিহত আবদুস সামাদ দশম শ্রেণির শিক্ষার্থী। সামাদ সিলেট নগরীর বাগবাড়ির মৃত শামসুল হকের ছেলে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, ঘটনার দিন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালালেও সামাদের কোন সন্ধান মেলেনি। সোমবার লামাকাজী এলাকায় সামাদের লাশ ভেসে উঠে। ওই এলাকাটি বিশ্বনাথ থানার অধীন হওয়ায় সেখান থেকে বিশ্বনাথ থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ জুলাই) বিকালে সিলেট শহরতলীর টুকেরবাজারের তৃতীয় শাহজালাল সেতুতে যায় সামাদ ও মিলনসহ তিনজন। এ সময় সামাদ ও মিলন টিকটক ভিডিও করতে এবং নিজেদের মধ্যে বাজি ধরে সেতু থেকে লাফ দেয়। তাদের সঙ্গে থাকা অপর বন্ধু ভিডিও ধারণ করে।

তবে ঝাঁপিয়ে পড়া দুজনের একজন সাঁতরে উপরে উঠে আসলেও অপর বন্ধু নদীতে তলিয়ে যান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ইং ০৯:০৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd