বাংলাদেশ জাতীয়

সীমান্ত হত্যা: বিএসএফ'র গুলিতে ১০ বছরে নিহত ২৯৪ বাংলাদেশি

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ইং ২৩:৫৯
NewsRoom

গত ১০ বছরে (২০০৯-২০১৮) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সীমান্তে ২০০৯ সালে ৬৬ জন, ২০১০ সালে ৫৫, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ এবং ২০১৮ সালে ৩ জন হত্যার শিকার রয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আগের তুলনায় সীমান্তে বাংলাদেশী হত্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেন। নিহতের সংখ্যা ২০১৮ সালে ৩ জনে কমে আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সীমান্তে হত্যা ক্রমান্নয়ে কমেছে। ২০০৯ সালে যেখানে হত্যা হয়েছিল ৬৬ জন। ২০১৮ সালে তা কমে ৩ জনে দাঁড়িয়েছে।

লিখিত জবাবে মন্ত্রী আরও বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের বিষয়ে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সীমান্ত এ ধরনের হত্যাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বিএসএফ একমত পোষন করে আসছে বলেও মন্ত্রী জানান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ইং ২৩:৫৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd