বাংলাদেশ আইন ও আদালত

রিফাত হত্যা: জড়িত সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ইং ০৩:৪৮
NewsRoom

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রাতুল সিকদার নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশা জানায়, রাতুল সিকদার বরগুনার কলেজ রোড এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর উপস্থিতিতে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তার স্বামীকে বাঁচাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে চিকিৎসাধীন মারা যান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ইং ০৩:৪৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd