বাংলাদেশ অপরাধ

টঙ্গীতে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিউজরুম ডেস্ক
সোমবার, ৮ জুলাই ২০১৯ ইং ১৭:২৮
NewsRoom

টঙ্গী ম্যাপ

টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। শুভ আহম্মেদ ফকির মার্কেট এলাকার মো. রাজু মিয়ার ছেলে। সে বিসিকের একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, রাতে শুভ বাবার কাছ থেকে টাকা নিয়ে চুল কাটার জন্য বাইরে যায়। রাতে বিসিক এলাকায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে রাত ২টার দিকে ওই কিশোরের মা থানায় ফোন করলে পুলিশ তার মৃত্যুর খবর দেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ৮ জুলাই ২০১৯ ইং ১৭:২৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd