বাংলাদেশ অপরাধ

প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ২৮ জুন ২০১৯ ইং ০১:৩৭
NewsRoom

প্রকাশ্যে কোপানোর দৃশ্য।

বরগুনায় কলেজ রোড এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা করেছেন নিহত রিফাতের বাবা। এই ঘটনায় চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৭জুন) সকাল নয়টায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ জুন) বরগুনার কলেজ সড়কে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে হামলার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে। নৃশংস ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করছেন স্ত্রী।

হামলা চালানো অভিযুক্তদের মধ্যে নয়ন ও রিফাত ফরাজী ২ জনের নাম উঠে আসে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর স্ত্রী আয়েশা আক্তারকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফের ওপর হামলা চালায়। রিফাত শরীফের স্ত্রী আয়েশা প্রাণপণ চেষ্টা করেও হামলাকারীদের থামাতে পারেননি। স্থানীয় পরে আহত অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিফাত মারা যান।

নিহত রিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ২৮ জুন ২০১৯ ইং ০১:৩৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd