বাংলাদেশ জেলা

মুক্তাগাছা টু ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ ||
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ইং ২২:৩৯
NewsRoom

মুক্তাগাছা- ময়মনসিংহ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দু'তলা বিশিষ্ট ৩টি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কে এম খালেদ বাবু (এমপি)। মঙ্গলবার ময়মনসিংহ -টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাবকীরমোড় এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় মুক্তাগাছার সর্বসাধারণের মাঝে আনন্দ ছড়িয়ে পরে। 
 
ময়মনসিংহ-মুক্তাগাছা রুটে মুক্তাগাছার ভাবকির মোড় থেকে প্রতিদিন ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়, কাচারি, পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া হয়ে মাসকান্দা পর্যন্ত বাস চলবে।সর্বসাধারণ যাত্রীদের ভাড়া নির্ধারন করা হয়েছে মাত্র ২০ টাকা। তবে এ সড়কে দূরপাল্লার বাস ছাড়া কোনো লোকাল বাস চলাচল না করায় স্থানীয় জনসাধারণকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি চালিত অটোরিকশার উপর নির্ভর করতে হয়। অন্যদিকে সিএনজি অটোরিকশায় মাঝেমাঝেই সড়ক দুর্ঘটনার স্বীকার হতে হয়। এসব বহু সমস্যার সমাধান হিসাবে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে বলে জানা যায়। 

উদ্বোধন কালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বাবু বলেন, মুক্তাগাছাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানের লক্ষ্যে বিআরটিসি ৩টি দু'তলা বাস সার্ভিস চালু করা হলো, পর্যায়ক্রমে ১৬ বাস চলবে। যা মুক্তাগাছাবাসী সহ ময়মনসিংহ নগরবাসীরও যাতায়াতের সুবিধা হবে বলে আশা করছি। তবে এ বাস সার্ভিসে বিনা পয়সায় যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খলিদ বাবু। যাত্রীরা যেন টিকিট কেটে ওই বাসে যাতায়াত করে সে ব্যাপারে উৎসাহিতও করেছেন তিনি। এমনকি মন্ত্রী নিজে টিকিট কেটে সাধারণ যাত্রীদের সঙ্গে বাস সার্ভিস যাত্রার শরিক হয়েছেন। সাধারণ যাত্রীর মতোই তিনি নিজ এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে ময়মনসিংহ এসেছেন, আবার মুক্তাগাছাও ফিরে গেছেন।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ || মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ইং ২২:৩৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd