বাংলাদেশ অপরাধ

২০ দিন আটকে রেকে দুই বোনকে ধর্ষণের অভিযোগ

নিউজরুম ডেস্ক
সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০০:৩৬
NewsRoom

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) ও তার চাচাতো বোনকে (১৭) অপহরণের পর ২০ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়ি থেকে গত শুক্রবার দিবাগত রাতে ওই ছাত্রী ও তার বোনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আল আমিন (২২) ও রিয়াদ (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জের এই ঘটনায় গতকাল শনিবার সকালে এক কিশোরীর বাবা মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২ জুন ওই স্কুলছাত্রী ও তার চাচাতো বোনকে অপহরণ করেন আল আমিন ও রিয়াদ। পরে তাঁদের গিরিধারা এলাকার একটি বাসায় নিয়ে আটকে রাখেন ওই দুই বন্ধু।

খোঁজাখুঁজির পর না পেয়ে গত শুক্রবার এক কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতে ওই দুই কিশোরীকে উদ্ধার এবং দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, স্কুলছাত্রী ও তার চাচাতো বোনকে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/প্রথম আলো

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০০:৩৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd