বাংলাদেশ জেলা
যশোরের শার্শা সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর সীমান্ত এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল বন্দর থানার পুলিশ। শুক্রবার সকালে বাহাদুরপুর সীমান্তের ২৬ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম রিয়াজুল ইসলাম মোড়ল (৩৪)। রিয়াজুল শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের আবদুল জব্বার মোড়লের ছেলে।
জানা গেছে, আজ শুক্রবার সকালে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, নিহত রিয়াজুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, বৃহস্পতিবার রাতে রিয়াজুল বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া যায়।
ওসি জানান, বেনাপোল থানায় রিয়াজুলের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। তিনি গাঁজার ব্যবসা করতেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন