বাংলাদেশ জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে কাউন্সিল গঠন

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই ২০২০ ইং ১৬:৩১
NewsRoom

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে গঠন করা হয়েছে ‘ডেল্টা কাউন্সিল’।

মন্ত্রিপরিষদ বিভাগ ১ জুলাই ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। এই কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে পরিকল্পনামন্ত্রীকে।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর নদী ব্যবস্থাপনা, বন্যা, নদী ভাঙন,  নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে আলোচিত ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ অনুমোদন দেয়।

সরকার আপাতত ২০৩০ সালের মধ্যে ‘ডেল্টা প্ল্যান’ নামে পরিচিত শত বছরের এ মহাপরিকল্পনার অধীনে বাস্তবায়নের জন্য হাতে নেবে ৮০টি প্রকল্প।

কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলে সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, নৌ মন্ত্রী/প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী/প্রতিমন্ত্রী।

এই কাউন্সিলের সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যকে।

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এই কাউন্সিলকে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা দিতে হবে। এছাড়া আদেশে উল্লেখ করা হয়েছে এই কাউন্সিলকে ডেল্টা প্ল্যান হালনাগাদকরণে দিকনির্দেশনা, এই প্ল্যানের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নে এই কাউন্সিলকে নীতিনির্ধারণ ও নির্দেশনা এবং ডেল্টা সংগঠন ও ব্যবহারের ক্ষেত্রে দিকনির্দেশনা দিতে হবে।

এই কাউন্সিলকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।

বছরে ন্যূনতম একটি সভা করতে হবে কাউন্সিলকে। কাউন্সিল প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে আদেশ আরও বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৩ জুলাই ২০২০ ইং ১৬:৩১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd